( courtecy fb admin and Rita Dandapat‎ to #মেঘ বলেছে যাব যাব# [ রবীন্দ্র রচনাবলী ]


‎Rita Dandapat‎ to #মেঘ বলেছে যাব যাব# [ রবীন্দ্র রচনাবলী ]
11 hrs · Kolkata, India ·
¤¤ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ¤¤
প্রেম পর্যায়
" বিদায় করেছ যারে নয়ন-জলে,
এখন ফিরাবে তারে কিসের ছলে গো॥
আজি মধু সমীরণে নিশীথে কুসুমবনে
তারে কি পড়েছে মনে বকুলতলে॥
সে দিনও তো মধুনিশি প্রাণে গিয়েছিল মিশি,
মুকুলিত দশ দিশি কুসুমদলে।
দুটি সোহাগের বাণী যদি হত কানাকানি
যদি ঐ মালাখানি পরাতে গলে।" 



বলে শুধু, 'বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ।।
আমি যে তোর আলোর ছেলে-
আমার সামনে দিলি আঁধার মেলে,
মুখ লুকালি- মরি আমি সেই খেদে ।
বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ।।
অন্ধকারে অস্তরবির লিপি লেখা,
আমারে তার অর্থ শেখা ।
তোর প্রাণের বাঁশির তান সে নানা
সেই আমারই ছিল জানা,
আজ মরণ-বীণার অজানা সুর নেবে সেধে ।
বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ।।'


মন্তব্যসমূহ