লেখক ঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গান ঃ প্রকৃতি পর্যায়
# ২৩৮ / ২৮৩
বকুলগন্ধে বন্যা এল দখিন-হাওয়ার স্রোতে।
পুষ্পধনু, ভাসাও তরী নন্দনতীর হতে॥
পলাশকলি দিকে দিকে তোমার আখর দিল লিখে,
চঞ্চলতা জাগিয়ে দিল অরণ্যে পর্বতে॥
আকাশ-পারে পেতে আছে একলা আসনখানি–
নিত্যকালের সেই বিরহীর জাগল আশার বাণী॥
পাতায় পাতায় ঘাসে ঘাসে নবীন প্রাণের পত্র আসে,
পলাশ-জবায় কনক-চাঁপায় অশোকে অশ্বত্থে॥
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন